সংস্কারের একটা সুযোগ আমরা হেলায় হারিয়েছি: কামাল আহমেদ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

বাংলাদেশের গণমাধ্যম কি সত্যিই স্বাধীন? সাংবাদিকরা কি নির্ভয়ে কাজ করতে পারছেন?

মত প্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের ভবিষ্যৎ এবং গণমাধ্যম সংস্কার নিয়ে কী ভাবছেন সাংবাদিক কামাল আহমেদ?

আলাপ-এর ‘কথা চলুক’ পডকাস্টের এই পর্বে নাহিদ হোসেন-এর মুখোমুখি হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। দীর্ঘদিন বিবিসিতে কাজ করা এই অভিজ্ঞ সাংবাদিক বর্তমানে দ্য ডেইলি স্টার-এর কনসাল্টিং এডিটর। এছাড়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের গণমাধ্যম সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ প্রণয়ন করেন।

আলোচনায় উঠে এসেছে-

- বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান সংকট

- মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা

- গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ

- অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছাশক্তি

- জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা

- দেশে ভয়ের পরিবেশ ও সেলফ সেন্সরশিপ

- সাংবাদিকদের পেশাগত সংকট ও অধিকার এবং কেন সাংবাদিকরা নিজেদের বঞ্চনার খবর প্রকাশের সুযোগ পান না।

- দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কামাল আহমেদ তুলে ধরেছেন বাংলাদেশের সাংবাদিকতা, গণতন্ত্র, জবাবদিহিতা এবং রাষ্ট্র-গণমাধ্যম সম্পর্ক নিয়ে তার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও পর্যবেক্ষণ।

বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা, সাংবাদিকতার ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক রাষ্ট্রে একটি স্বাধীন সংবাদমাধ্যম কতটা গুরুত্বপূর্ণ- এসব বিষয় জানতে পুরো পড়কাস্টটি দেখুন।