যে রেমিটেন্স দেশের অর্থনীতিকে একাধিক সংকটের সময় টেনে তুলেছে তা আসে প্রবাসীদের উপার্জন থেকে, যাদের কাছে ওই টাকা মানে পরিবারের ভাতের প্লেট। আর সেই প্লেট নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষগুলোর প্রশ্ন একটাই, বিদেশের রাস্তায় এই মারামারি-সংঘর্ষে লাভটা আসলে কার?
মেহেদী আল আমিন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএমআপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
“আর আপনাদের নেতারা কেউ দুবাই শপিং করে, কেউ ইউরোপে ব্রেকফাস্ট করে, কেউ আমেরিকায় গলফ খেলে!...আর আপনারা তাদের জন্যে ভাইয়ের রক্তে ভাইয়ের হাত ভরেন! নিজের মানুষের ভিটেমাটি নিজেরা ধ্বংস করেন!”, লাইনগুলো একটি স্ট্যাটাস থেকে নেওয়া। পোস্ট করেছেন ফজলে খোদা রায়হান। একজন প্রবাসী বাংলাদেশি।
সম্প্রতি লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানের পর হওয়া হামলা সংঘর্ষের ঘটনায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন রায়হান।
তার ক্ষোভের সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আছে একজন অভিবাসীর অরাজনৈতিক দীর্ঘশ্বাস। যারা কাজ করে খান। যাদের দিন আনতে পান্তা ফুরায় অবস্থা।
রায়হানের পোস্টে রাজনীতির চেয়ে বেশি ছিল ভয়। তিনি লিখেছেন, “এই কাজ করে উপার্জনের টাকায় আমি ভাত খাই, আমার বাপ মা ভাত খায়।”
তার প্রশ্ন, এই ঘটনার পর যখন বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হবে, তখন যারা দল করেছেন তাদের নেতারা কি তাদের খাওয়া-পরার দায়িত্ব নেবেন?
“গতকাল যে তাণ্ডব লন্ডনে চালিয়েছেন তাতে কার লাভ হবে? এই ঘটনার পরে লাখ লাখ বাংলাদেশিদের পশ্চাৎে লাথি দিয়ে যখন বের করে দেওয়া হবে তখন আওয়ামী লীগের এমপিরা যারা দুবাই ইউরোপ আমেরিকায় পালিয়ে আছে তারা আপনাকে খাওয়াবে?”
একই কথা লিখেছেন অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও।
“আওয়ামী লীগের, বিএনপির যে সাপোর্টার এই দেশে আছে কেউ কিন্তু এই দেশ ছেড়ে তাদের সরকারের আমলে দেশে থাকতে যায় নাই। তারা এই দেশেই আরামের জীবন চালিয়েছে কারণ তারা জানে দেশের জীবনের অবস্থা, কিন্তু তারা দলের হয়ে এখানে থেকেও চাটে। চাটতে চাটতে জ্বিহবা সাদা করে ফেলে দলের হয়ে তাণ্ডবও করে!”
রায়হানের এই ‘ফেরত পাঠিয়ে দেওয়ার’ আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণও মিলেছে।
‘ওদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দাও’
বুধবার ফেইসবুকে ব্রিটিশ এমপি রুপার্ট লো যা লিখেছেন তার বাংলা হলো, “রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা কোনো এক অর্থহীন রাজনৈতিক মারামারি [ননসেন্স পলিটিকাল ডিসপিউট] করেছে। বিবাদটি এনসিপি এবং তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে। এসবের মানে কী? এসব বাংলাদেশি অভিবাসীদের নিয়ে, এমনকি বাংলাদেশ নিয়েও আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।”
তার পোস্টের শেষ লাইন, “ওদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দাও।”
একই দিনের আরেকটি পোস্টে তিনি অবৈধ অভিবাসীদের প্রসঙ্গে সংসদে মন্ত্রীর দেওয়া উত্তর নিয়ে প্রশ্ন তোলেন।
“অবৈধ অভিবাসী নিয়ে জানতে গতকাল [সংসদে] যখন মন্ত্রী আমার প্রশ্নের উত্তর দেন, তখন তিনি যে শব্দটি ব্যবহার করেন তা হলো ‘কনটেইন্ড’ [নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত]। এসব অভিবাসীরা কনটেইনড না। সংসদে আমি বিষয়টি পরিষ্কার করার জন্য [মন্ত্রীকে] বলেছিলাম। আমার মতে, অবৈধ অভিবাসীদের এক জায়গায় আটক করে ফেরত পাঠানো উচিত,” তিনি লিখেছেন।
রুপার্ট লো ২০২৪ সালে রিফর্ম ইউকে পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দলকে সমালোচনার জেরে ২০২৫ সালে বহিস্কৃত হয়ে নতুন দল রিস্টোর ব্রিটেন গঠন করেন। পরবর্তী নির্বাচন পর্যন্ত তার দল থেকে তিনিই একমাত্র এমপি। যদিও তার দলে বিভিন্ন দল থেকে নেতারা এসে যোগ দিয়েছেন।
ইউরোপের ডানপন্থিদের হাতে নতুন অস্ত্র
বিদেশের মাটিতে রাজনৈতিক দলের কর্মীদের হামলা-সংঘর্ষ নতুন কিছু নয়। কিন্তু এসব ঘটনায় বিপদে পড়তে পারেন খোদ বাংলাদেশিরাই।
ইউরোপজুড়ে বিভিন্ন দেশের রাজনীতিতে ডানপন্থিদের অগ্রগতি চোখে পড়ার মতো। দ্রব্যমূল্য বৃদ্ধির পরেই তারা যে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করছে তা হলো অবৈধ অভিবাসন।
এবারের অভিবাসীবিরোধী প্রচারণা একটি ভিন্ন রূপ পেয়েছে, যা সত্যিই বড় বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশিদের জন্য। বিশেষ করে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভিবাসীদের আটক করে ফেরত পাঠানোর পর এখন যুক্তরাজ্যের ডানপন্থি দলের এমপিরা এখন এই ইস্যু নিয়ে সংসদে এবং সামাজিক মাধ্যমে সোচ্চার।
আর ঘটনাটা যখন যুক্তরাজ্যে তখন দুশ্চিন্তাটা বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য এখন সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটি থেকে এসেছে প্রায় এক দশমিক ছয় দুই বিলিয়ন ডলার। শীর্ষ ৩০ রেমিটেন্স উৎসের ১১টিই ইউরোপের। ৭৬৯.৫৪ মিলিয়ন ডলার প্রেরণ করে ইতালি রয়েছে ষষ্ঠ স্থানে, ১৬১.৯১ মিলিয়ন ডলার পাঠিয়ে ফ্রান্স ১২তম আর ৭২.৭৭ মিলিয়ন ডলার পাঠিয়ে পর্তুগাল রয়েছে ১৮তম স্থানে।
বাংলাদেশের প্রবাসী আয়ের অর্ধেকেরও বেশি আসে উপসাগরীয় দেশগুলো থেকে। সেই নির্ভরতা কমাতে সরকার ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছে। ইউরোপে ডানপন্থিদের উত্থান এই উদ্যোগে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার।
‘সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের ইমেজের’
এসব ঘটনায় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তির, বলছেন সিআর আবরার, যিনি অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট, রামরু-এর প্রতিষ্ঠাতাদের একজন।
“বাংলাদেশিদের এসব ঘটনায় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের ইমেজের। শুধু বাংলাদেশি কমিউনিটি নয় বরং বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যেও দেশের ইমেজ সম্পূর্ণভাবে ক্ষুণ্ন হওয়ার পথে,” আলাপ-কে বলেছেন তিনি।
যারা সংঘর্ষে জড়াচ্ছেন, তাদের সংখ্যা খুবই কম কিন্তু ক্ষতি পুরো কমিউনিটির, মন্তব্য করে তিনি বলেন “আবেগ দ্বারা চালিত” হওয়াটা দেশের অর্থনীতি ও প্রবাসী কমিউনিটির জন্য “সুইসাইডাল”।
রাজনৈতিক দলগুলোকে দায়ী করে সিআর আবরার বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত বিদেশে যারা এসব করছে তাদের বলা যে, আমরা এটা সাপোর্ট করিনা, তোমরা বিরত থাকো। এই ধরনের ম্যাচুরিটি আমরা দেখি না রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বরং তাদের ধারণা তারা এর মাধ্যমে লাভবান হচ্ছে।”
এই ধরনের ঘটনাগুলোই যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য ডানপন্থি দলগুলোকে সুযোগ করে দেয়, মন্তব্য করে তিনি বলেন, “তারা এগুলো রাজনৈতিক ক্যাপিটাল হিসাবে ব্যবহার করে।”
‘ফেইসবুকের বক্তব্যে নীতি বদলায় না’
অবশ্য এই আতঙ্কের মাত্রা নিয়ে ভিন্নমতও রয়েছে। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর বলছেন,পশ্চিমা বিশ্বে সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্য বা মন্তব্যের প্রভাব খুবই সীমিত।
“তাই ইউকে বা ইউরোপের রাজনৈতিক নেতাদের দেওয়া বক্তব্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই,” আলাপ-কে বলেছেন তিনি।
তবে তিনি সতর্ক করে বলছেন যে, ইউরোপজুড়ে একটি অভিবাসনবিরোধী অবস্থান তৈরি হয়েছে, এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে। “যে কোনো বাংলাদেশি অভিবাসী সেদেশের আইন ভাঙলে তারা আইনি ব্যবস্থা নিতে পারে।”
আফিস মুনীরের বিশ্লেষণে ইউরোপ প্রথমে কম মজুরিতে শ্রমিক নিয়েছে অভিবাসী হিসেবে। “প্রথমদিকে নিজেদের নাগরিকরা যে সব কাজ করতো না, কম মজুরিতে অন্যান্য দেশগুলো থেকে তারা লোক এনে সেসব কাজ করাতো। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে তারা ওয়েলকাম করেছে।”
করোনা-পরবর্তী অর্থনৈতিক সংকটে বিদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে, আবার এখন অবস্থান বদলাচ্ছে। যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীনদেরও অভিবাসীদের প্রতি তেমন সহানুভূতি নেই বলে আসিফ মুনীরের পর্যবেক্ষণ।
সিআর আবরার এবং আসিফ মুনীরের মত এক জায়গায় এসে মিলে যায়। নীতিতে তাৎক্ষণিক প্রভাব নাও পড়লেও, জনমত ও রাজনৈতিক পরিবেশ বদলে যাচ্ছে। আর লন্ডনের সাম্প্রতিক ঘটনা সেই বদলকে আরও ত্বরান্বিত করছে।
বিদেশে রাজনৈতিক সংঘর্ষ নতুন না, তবে বাড়ছে ঝুঁকি
বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোর সমর্থকদের সংঘর্ষ নতুন কিছু নয়। গত ২০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকে ঘিরে সংঘর্ষে লিপ্ত হয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা।
২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরের সময় তার হোটেলের বাইরে বিক্ষোভ হয়, সেখানে বিক্ষোভকারীরা তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গা থেকেও ভেতরে ঢুকে পড়ে। এরপর এই বছরের অক্টোবরে জনএফ কেনেডি বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েন ইউনূস। তখন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যান।
এর আগে, ২০১৯ সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যান তখন বিএনপি ও আওয়ামী লীগ দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন আহত হয়।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অভিবাসীদের আটক করে ফেরত পাঠানোর পর এখন যুক্তরাজ্যের ডানপন্থি এমপিরা এখন সংসদে ও সামাজিক মাধ্যমে সোচ্চার। বিশেষজ্ঞদের মতে, এতে বিরোধীদের ভোটব্যাংক মজবুত হচ্ছে, তাই এবারের ঝুঁকিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশি নাগরিকদের অনুমোদন দেয় সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি। সংস্থাটির তথ্যমতে, ২০০৪ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত, ২১ বছরে কাজের অনুমতি নিয়ে যুক্তরাজ্যে গিয়েছেন ২৫ হাজার ৩০৩ জন বাংলাদেশি। বৈধ-অবৈধ মিলিয়ে সংখ্যাটি আরো অনেক বেশি।
ইউরোপের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা, ওইসিডি-এর বার্ষিক প্রতিবেদন বলছে, শুধুমাত্র ২০২৫ সালেই ৩৭ হাজার বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছে। যার মধ্যে মাত্র ৩ শতাংশের আবেদন গৃহীত হয়েছে।
যে প্রশ্নের উত্তর নেই
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুরু এবং বিএমইটি-এর মহাপরিচালক জামিল আহমেদের সাথে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
অথচ এই নীরবতার মধ্যেই হিসাবটা চলছে অন্য জায়গায়। যে রেমিটেন্স দেশের অর্থনীতিকে একাধিক সংকটের সময় টেনে তুলেছে, তা আসে রায়হানের মতো অসংখ্য প্রবাসীদের উপার্জন থেকে, যাদের কাছে ওই টাকা মানে পরিবারের ভাতের প্লেট। আর সেই প্লেট নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষগুলোর প্রশ্ন একটাই, বিদেশের রাস্তায় এই মারামারি-সংঘর্ষে লাভটা আসলে কার?
বিদেশের মাটিতে কার স্বার্থে এই রাজনৈতিক সংঘর্ষ