জুলাই রেবেলস সংগঠনের সদস্যের ওপর হামলার ঘটনায় ২জন গ্রেফতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের একজনের নাম মোঃ মাসুম এবং অন্যজন মোঃ ফাহিম খান।
 
উত্তরা পূর্ব থানার অফিসার-ইন-চার্জ মোরশেদ আলম আলাপকে জানান, ১৩ই ডিসেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কয়েকজন এসে জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হাম*লা চালায়। এতে তার মাথায় আঘাত লাগলে উত্তরার একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রথামিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
 
হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ১৪ই ডিসেম্বর সকাল সাড়ে পাঁচটায় ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।