সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ৬জন নিহত, আহত ৮ জন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।


এ ঘটনায় আরও ৮জন আহত হয়েছেন। হামলা হওয়া স্থানে এখনও (বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা) অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। 


আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের জাতিসংঘ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।