ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএমআপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরি শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ''এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’’
হাদির অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, "ওসমান হাদিকে গুলি করার সাথে যারা জড়িত তাদের ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।’’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলায় জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। "জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও বানচাল করার যেকোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।"
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে যা আরও জোরদার করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার