হাদি হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজনকে খুঁজতে জনগণের সহায়তা চাইলেন ডিএমপি কমিশনার
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএমআপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের এখনও খুঁজছে পুলিশ। আর এ জন্য জনগণের সহায়তা চাইলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে তিনি বলেন: “আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি। এখনও ২৪ ঘণ্টা পার হয় নাই, হোপ ফুলি আমরা এটা হিট করতে পারব। আমরা প্রেস রিলিজ দিয়েছি। আমরা তাকে খুঁজতেছি। জনগণের সহায়তা চাইছি। হোপফুলি এটা ডিটেক্ট করে ফেলব।”
এর আগে ডিএমপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করে ডিএমপি।
হাদি হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজনকে খুঁজতে জনগণের সহায়তা চাইলেন ডিএমপি কমিশনার