২৫এ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫এ ডিসেম্বর তিনি ঢাকা পৌঁছাবেন।

১২ই ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।"

তারেক রহমান ২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকারের সময় গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি ওই দেশেই আছেন।