রাখাইনে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩০ জনেরও বেশি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রউ টাউনশিপের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা।

১০ই ডিসেম্বর বুধবার চালানো এই হামলায় ১১ই ডিসেম্বর সকাল পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১ জন, আহত হয়েছেন কমপক্ষে ৬৮ জন। সংবাদ মাধ্যম বার্মা নিউজ ইন্টারন্যাশনাল ৩৩ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর মধ্যে ১৬জন পুরুষ ও ১৭জন নারী।


মিয়ানমারের সামরিক বাহিনী ২৮এ ডিসেম্বর থেকে দেশটিতে জাতীয় নির্বাচনের জন্য ভোট শুরু করার ঘোষণা দিয়েছে, যাকে তারা সংঘাত বন্ধের উপায় হিসেবে দেখছে। তবে দেশটির  বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে এই নির্বাচনের বিপক্ষে। জান্তা সরকার এই এলাকাগুলো পুনরুদ্ধার করতে লড়াই চালিয়ে যাচ্ছে। হামলা হওয়া টাউনশিপ ম্রউ টাউনশিপ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণে।