মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী গ্রেফতার

ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের মামলার আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ই ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের মামলার আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ই ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৮ই ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর শাহজাহান রোডের ১৪তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ওই ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম।