আগের মতোই থাকছে বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুর পাঁচটি আসন থাকবে।

১০ই ডিসেম্বর বুধবার আদালত এ রায় দেন। এর আগে ১০ই নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেছিল হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০এ জুলাই তিনশ’ আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। যেখানে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়।