প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপি’র প্রার্থী ঘোষণা

নাহিদ ইসলাম ঢাকা-১১, সারজিস আলম পঞ্চগড়-১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, আখতার হোসেন রংপুর-৪, সামান্তা শারমিন ভোলা-১, ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে ভোটে লড়বেন।
 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১০ই ডিসেম্বর বুধবার ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করা হয়।
 
প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রথম তালিকায় যারা সবচেয়ে বিপ্লবী চেতনা যারা ধারণ করেন ও নতুন সংবিধান চান, তাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, ডা. তাসনিম জারা ঢাকা-৯, মোঃ নাহিদ ইসলাম ঢাকা-১১, ডা. তাসনুভা জাবিন ঢাকা-১৭, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ এবং সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে ভোটে লড়বেন।
 
এর পর আরও দুই দফা প্রার্থী তালিকা আসবে বলেও জানিয়েছে এনসিপি। মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক, শহিদ পরিবারের প্রতিনিধিদের রাখা হয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।