মধ্যরাতে গোয়ার নাইটক্লাবে আগুন, ২৩ জনের প্রাণহানি

বেশিরভাগ মৃতদেহ রান্নাঘরের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সিঁড়িতে পাওয়া গেছে দুজনের মরদেহ। 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার একটি নাইটক্লাবে আগুন লেগে পর্যটকসহ ২৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে গোয়ার আরপোরা শহরের ‘ব্রিচ বাই রোমিও লেন’-এ এই দুর্ঘটনা ঘটে।

দেশটির আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে গোয়া পুলিশ ২৩ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

পুলিশ বলছে, আগুন লাগে মধ্যরাতের দিকে। মূলত নিচতলার রান্নাঘরের আশেপাশে বেশি পুড়েছে। তবে আগুনের উৎস ও কারণ এখনও জানা যায়নি।

বেশিরভাগ মৃতদেহ রান্নাঘরের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সিঁড়িতে পাওয়া গেছে দুজনের মরদেহ। 

পর্যটক রাজ্য গোয়ার গা বিচ অন্যতম জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে একটি। দেশি-বিদেশি বহু পর্যটক সেখানে বেড়াতে যান।