হাদির ছবি আঁকা হেলমেট পরে বিজয় দিবসের প্যারাট্রুপিংয়ে অংশ নেবেন আশিক চৌধুরী
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএমআপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
প্রধান উপদেষ্টার ফেসবুক পাতায় এক পোস্টে জানানো হয়, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।
এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।
বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস।
আশিক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ও এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান। তিনি স্কাইডাইভার ও প্যারাট্রুপার। যিনি আগেও বিমান থেকে বহুবার ঝাঁপ দিয়েছেন এবং স্কাইডাইভিংয়ের সার্টিফিকেটও রয়েছে।
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিজয় দিবসের প্যারাট্রুপিংয়ে অংশ নেবেন আশিক চৌধুরী