কম্বোডিয়া সীমান্তের কাছে কারফিউ জারি করেছে থাইল্যান্ড
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএমআপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
কম্বোডিয়া সীমান্তবর্তী ট্র্যাট প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাত উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ার পরই রবিবার এই ঘোষণা দেয় থাই সরকার। তারা জানায়, প্রদেশের পাঁচটি জেলায় এই কারফিউ জারি থাকবে। তবে পর্যটন দ্বীপ কোহ চ্যাং ও কোহ কুদ কারফিউর আওতামুক্ত থাকবে।
চলতি বছর একাধিকবার সংঘাতে জড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। ২০২৫ এর জুলাই মাসের সংঘাতের পর সবচেয়ে তীব্র এই সংঘাতের শুরু ৮ই ডিসেম্বর, সোমবার। উত্তেজনাকর এই পরিস্থিতিতে সীমান্তের উভয় পাশে ঘর ছাড়তে বাধ্য হয় কয়েক লাখ মানুষ।
দুদিন আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দুই দেশ এই সংঘাতের ইতি টানতে একমত হয়েছে। পরে শনিবার কম্বোডিয়ার পক্ষ থেকেও যুদ্ধবিরতির কথা জানানো হয়। রবিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরসান্ত কোংসিরি বলেন, থাইল্যান্ড কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত, তবে আলোচনা শুরু করার আগে কম্বোডিয়াকে অবশ্যই শত্রুতা বন্ধ করতে হবে।