গুম-খুন ও নির্যাতনের অপরাধীদের চিহ্নিত করতে জেলায় জেলায় আইসিটির গণশুনানি
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএমআপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
২০০৯ থেকে ২০২৪ সালের ৫ই অগাস্ট পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সময়ে হওয়া মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো সামনে এনে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে আইসিটি।
বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এসব ঘটনায় নির্যাতিত ব্যক্তি, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং এ ঘটনার সাথে যুক্ত বাক্তিদের বক্তব্য শুনে অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিফ প্রসিকিউটরের পাঠানো চিঠি অনুযায়ী, গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
গণশুনানি আয়োজনের ক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে। শুনানির আগে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিং করা হবে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার চালানো হবে, যাতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এ বিষয়ে জানতে পারেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানির আয়োজন করা হবে বলে চিফ প্রসিকিউটরের দেওয়া সেই চিঠিতে জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকেও এ বিষয়ে জানানোর কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে জেলায় জেলায় গণশুনানি করে অপরাধীদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ই অগাস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির পূর্বে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হবে।

আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

বিষয়: