যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক গোপন তথ্য চুরির দায়ে দোষী সাব্যস্ত চীনের হুয়াওয়ে
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএমআপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের ফেডারেল আদালতের জুরি।
ইরানের সঙ্গে ব্যবসার তথ্য গোপন এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আট বছর ধরে চলা মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের ফেডারেল আদালতের জুরি। এর মধ্যে রয়েছে ব্যাংক জালিয়াতি এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্র। তবে অপরাধী চক্র হিসেবে কাজ করার ষড়যন্ত্রের অভিযোগ থেকে খালাস পেয়েছে প্রতিষ্ঠানটি।
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানের সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক সম্পর্ক। ২০১৯ সালে জাতীয় নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। প্রসিকিউটরদের অভিযোগ, নিষেধাজ্ঞা এড়িয়ে ‘স্কাইকোম’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানে ব্যবসা চালায় হুয়াওয়ে। ব্যাংকগুলোর কাছে স্কাইকোমকে নিজেদের সহযোগী প্রতিষ্ঠান না বলে ব্যবসায়িক অংশীদার হিসেবে তুলে ধরে তারা।
২০১৮ সালের অভিযোগপত্রে বলা হয়, ইরানে ব্যবসার তথ্য গোপন করে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বেএনপি পারিবাসের মতো ব্যাংককে বিভ্রান্ত করেছে হুয়াওয়ে। এতে ইরানের সঙ্গে ডলারে লেনদেন ও আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয় বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সামনে আসে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর নাম। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পরোয়ানায় কানাডায় আটক হন তিনি। অভিযোগ হলো ২০১৩ সালে এইচএসবিসির এক কর্মকর্তাকে ইরানে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন মেং। প্রায় তিন বছর প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াইয়ের পর ২০২১ সালে শর্তসাপেক্ষ চুক্তিতে সম্মত হয়ে চীনে ফেরেন তিনি। পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়। বর্তমান মামলায় প্রসিকিউটররা তার লিখিত বক্তব্য তুলে ধরেন, যেখানে ইরানে হুয়াওয়ের অবৈধ ব্যবসার বিষয়টি স্বীকার করা হয়েছিল।
প্রযুক্তি চুরির অভিযোগে প্রসিকিউটররা বলেন, হুয়াওয়ে সিসকোর রাউটারের সোর্স কোড, কুইন্টেলের অ্যান্টেনা প্রযুক্তি এবং সিএনএক্সের সার্কিট বোর্ডের তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। টি-মোবাইলের ‘ট্যাপি’ নামের পরীক্ষামূলক রোবটের একটি অংশ এক কর্মীর ব্যাগে নেওয়ার ভিডিও এবং ফুজিৎসুর প্রদর্শনীতে গোপনে যন্ত্রের ছবি তোলার ঘটনাও আদালতে তুলে ধরা হয়।
তবে হুয়াওয়ের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যাংকগুলো ইরানে তাদের ব্যবসার বিষয়ে জানত। তাদের দাবি, বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে দীর্ঘদিনের ষড়যন্ত্রের অভিযোগ সাজিয়েছে প্রসিকিউশন। প্রতিষ্ঠানটি রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুই মাসের বেশি সময়ের বিচারে প্রসিকিউশন ৬০ জনের বেশি সাক্ষী হাজির করে
হুয়াওয়ের পক্ষে সাক্ষ্য দেন ১৫ই জন। ২০২৭ সালের ১৪ই সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সাজা ঘোষণা করবেন বিচারক অ্যান ডনেলি।
বিশেষজ্ঞদের মতে, মামলাটি হুয়াওয়ের ব্যবসায় বড় প্রভাব ফেলেনি। ২০০টির বেশি দেশে কার্যক্রম ও দুই লাখের বেশি কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি চীনের এআই প্রযুক্তি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিষয়: