প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএমআপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্যরা মাঠে রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের আটটি জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্যরা কাজ করছেন।
ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য যেকোনও জরুরি পরিস্থিতিরি জন্য প্রস্তুত আছে। বর্ডার গার্ড বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কাজচ করছেন তারা।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি রাখা হয়েছে। ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি ওর্ন ক্যামেরাও।
ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিষয়: