শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি আইজিপি শহিদুল হক, বেনজির আহমেদসহ ৪১ জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একই সাথে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন ট্রাইব্যুনাল।
এর আগে সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়।
মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, দীপু মনি, লতিফ সিদ্দিকী, সামছুল হক টুকু, শাহরিয়ার কবির সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকেও।

আসামি আছেন তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদনও করা হয়েছে। সোমবারই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার ওপর শুনানি হতে পারে।
এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। ২০১৩ সালে ৫ই মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে জমায়েতে নৃশংস হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
৫ই অগাস্টের পর এ ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।



