সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ই জুলাই তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।



