ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ২৯৪ মামলা

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:২১ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২ হাজার ২৯৪টি মামলা করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ এই মামলা করেছে। 

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, তিনটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ছয়টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ৩২৭টি মোটরসাইকেলসহ মোট ৫২৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫১০টি গাড়ি ডাম্পিং ও ৩৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।