প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএমআপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
স্থানীয় সময় রবিবার রাতে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।
নেপালে চলমান ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন বলে দূতাবাসের বার্তায় জানানো হয়েছে ।
একটানা বৃষ্টিপাত, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
এরই মধ্যে নেপালের কর্তৃপক্ষ মানাংয়ের কয়েকটি এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এসব এলাকার মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং।
ভূমিধসের কারণে পোখারা ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ এবং বিভিন্ন ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হচ্ছে। মুস্তাং, জমসমসহ পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, এসব এলাকার সড়ক যোগাযোগ যেকোনো সময় বিঘ্নিত হতে পারে।
বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ ভূমিধসপ্রবণ পার্বত্য এলাকায় ট্রেকিং বা পর্বতারোহণের পরিকল্পনা করার আগে আবহাওয়া, সড়ক পরিস্থিতি ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা যাচাই করতে বলা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা জারি

বিষয়: