সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএমআপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
বুধবার সকালে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্রের পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফলাফল না দেওয়া পর্যন্ত দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছে। গত কয়েক বছরের মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক আবেদন জমা পড়েছে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী, ২৭এ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ জন্য ১৩ থেকে ১৯এ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলার কথা রয়েছে। পাশাপাশি ২০এ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের তথ্য পাঠানো এবং ২১ থেকে ২৬এ নভেম্বর পর্যন্ত নাম্বার পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬এ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। বুয়েটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ই জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১এ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২, ১৩ ও ২০এ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে হওয়ার পরিকল্পনাও রয়েছে।
এই বছর ৩১এ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ২২ বছরের মধ্যে পাসের হারের দিক থেকে এটিই সর্বনিম্ন।

বিষয়: