শেল্‌টেক্‌-এ মাসব্যাপী আবাসন মেলা ও ‘সার্ভিস মান্থ’ শুরু

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

বাংলাদেশে আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ প্রাইভেট লিমিটেডের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ১২ই মার্চ। এ উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে শেল্‌টেক্‌। এপ্রিল মাসজুড়ে চলবে এই মেলা।

প্রতিষ্ঠানটির ঢাকা কর্পোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি এবং চট্টগ্রাম অফিসে একসাথে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা ঘুরে দেখতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।

এবার মেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৭৭টি প্রকল্পসহ সাড়ে চারশও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট প্রদর্শন করা হচ্ছে।

এছাড়া মেলা উপলক্ষ্যে অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত স্পেশাল অফার দিচ্ছে শেল্‌টেক্‌। সাথে থাকছে কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।

এছাড়াও, এপ্রিল মাসজুড়ে ‘শেল্‌টেক্‌ সার্ভিস মান্থ ২০২৬’ আয়োজন করেছে তারা। এর আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেল্‌টেক্‌-এর হস্তান্তর করা সব অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।