প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএমআপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
ধর্ম অবমাননার অভিযোগে নবাবগঞ্জ থেকে মঙ্গলবার কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
“আমিনুর শাহ ধর্ম অবমাননামূলক পোস্ট করায় তাকে ধর্মীয় অবমাননা আইনে গ্রেপ্তার করা হয়েছে,” আলাপ-কে বলেছেন মিজানুর রহমান।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান তিনি।
রবিবার আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইল থেকে ধর্ম নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি ছড়িয়ে পড়লে শাস্তির দাবি তুলে তার বাসভবন ঘেড়াও করে স্থানীয়রা। তখন ক্ষমা চেয়ে ক্ষুদ্ধ জনতার কাছ থেকে তিনি মুক্তি পান বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে।
ধর্ম অবমাননার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার