জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ শুরু

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী জুলাই থেকেই এই কার্যক্রম শুরু হবে। পাইলট প্রকল্প হিসেবে দুইটি স্কুলে প্রথমে দেওয়া হবে। 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী জুলাই থেকেই এই কার্যক্রম শুরু হবে। পাইলট প্রকল্প হিসেবে দুইটি স্কুলে প্রথমে দেওয়া হবে। 

সভায় ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টসের নকশা নির্ধারণ করা হয়েছে। 

শিক্ষামন্ত্রী বলেন, তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইতোমধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মন্ত্রী জানান, এই উদ্যোগ শুধুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য। বেসরকারি বিদ্যালয় এই প্রকল্পের আওতাভুক্ত নয়।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের পর মাদ্রাসাকেও এই প্রকল্পের আওতায় নেওয়া হবে।