ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ করতে ১২ দফা পরিকল্পনা সরকারের
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএমআপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ করতে ১২ দফা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার সকালে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরপর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন’ সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।'
তিনি জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার রোড ডিভাইডার, সড়ক দ্বীপ ও খোলা জায়গায় গাছ লাগানো হবে। এছাড়া ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় নগর বনায়ন করা হবে।
মিরপুর-১২ থেকে ডিওএইচএস পর্যন্ত মেট্রোরেল স্টেশন ও আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় গাছ লাগানো হবে।
ঢাকার বায়ুদূষণরোধে আধুনিক বাস সার্ভিস ও ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ গ্রহণ করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার আশেপাশে থাকা ইটভাটাও বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।