বাংলাদেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাজশাহীতে জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলাম।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন খুলনায়।চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে।অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার নিয়োগ পেয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক হিসাবে।বিজি প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউদ্দিন রহমান পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসকের দায়িত্ব।হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজ।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া হয়েছে নরসিংদীর জেলা প্রশাসক।মেহেরপুরের জেলা প্রশাসক হয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়।লালমনিরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মুহা. রাশেদুল হক প্রধান।বান্দরবানের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে।এই ১১টি জেলায় যারা জেলা প্রশাসক হিসাবে দায়িত্বে ছিলেন, তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।এর আগে ১৫ই মার্চ গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
১১টি জেলায় নতুন ডিসি
বাংলাদেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহীতে জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন খুলনায়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে।
অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার নিয়োগ পেয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক হিসাবে।
বিজি প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউদ্দিন রহমান পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসকের দায়িত্ব।
হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া হয়েছে নরসিংদীর জেলা প্রশাসক।
মেহেরপুরের জেলা প্রশাসক হয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়।
লালমনিরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মুহা. রাশেদুল হক প্রধান।
বান্দরবানের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে।
এই ১১টি জেলায় যারা জেলা প্রশাসক হিসাবে দায়িত্বে ছিলেন, তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে ১৫ই মার্চ গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।