একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলো সরকার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. রইস উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।

এর বাইরে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. নুরুল ইসলাম (বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপ-উপাচার্য), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ আল ফোরকানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।