১৮ মার্চও ছুটি, এবার ঈদের ছুটি সাতদিন

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানানো হয়েছে। ফলে ঈদে কার্যত ছুটি হবে মোট সাতদিন। 

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেয়া হয়।’ 

ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। তবে মন্ত্রিপরিষদে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। 

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১এ মার্চ ঈদুল ফিতরের দিন ধরে সেদিন সাধারণ ছুটি। ১৯এ ও ২০এ মার্চ ঈদের আগে ও ২২এ ও ২৩এ মার্চ ঈদের পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি।

ফলে ঈদ উপলক্ষে ১৯এ মার্চ থেকে ২৩এ মার্চ পর্যন্ত ঈদে কার্যত ছুটি হবে মোট সাতদিন।