ইরানের নতুন সুপ্রিম লিডার খামেইনির ছেলে মোজতাবা

 ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিপ্লবী গার্ডের চাপের মুখে খামেইনির ছেলেকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ এএম

আয়াতোল্লা আলি খামেইনির ছেলে মোজতাবা হোসেইনি খামেইনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিপ্লবী গার্ডের চাপের মুখে খামেইনির ছেলেকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মোজতাবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থিদের বিজয় হিসেবেই দেখা হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

এরআগে, ২৮এ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেইনি।

মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।