শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএমআপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন এনসিপি;র আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জামায়াতের নায়েব আমী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা নির্বাচন করা হয়। আর হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামী ও এনসিপির নবনির্বাচিত সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন তারা।

বিষয়: