নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শুক্রবার এই গেজেট জারি করেন।

গেজেটে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নির্বাচিতদের নাত প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রার্থীর মৃত্যুর জন্য শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়, সেখানে পুনরায় ভোট হবে। আর মামলা জটিলতার কারণে চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

গেজেটে এই তিন আসন বাদ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ই ফেব্রুয়ারি। বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয় পেয়েছে, জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন। 
গেজেট প্রকাশের পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছিলেন, “সরকার গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে। সতেরো আঠারো তারিখ বা তার আগেই হয়ে যাবে।”