তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএমআপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদি বলেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে দারুণ জয়ে আমি তাকে অভিনন্দন জানিয়েছি।”
“বাংলাদেশের মানুষের জনআকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভ কামনা ও সমর্থন জানাই,” বলেন নরেন্দ্র মোদি।
পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, “, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। শুক্রবার ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া শেরপুর–৩ আসনে ভোট গ্রহণ হয়নি।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।