প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএমআপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের মাধ্যমে সারা বাংলাদেশ পালটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ভোটদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “আজকে যে প্রক্রিয়া শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম, যেসন দুস্বপ্নময় অতীত ছিল, সেসব আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম।”
“আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, সারাদিনব্যপী উৎসব করি। জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে,” তিনি আরও যোগ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ।”
সারা বাংলাদেশ পালটে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো, যে আমার জীবনে মহানন্দের দিন। বাংলাদেশে সবার জন্য এটা মহানন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।”
বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
‘সারা বাংলাদেশ পালটে যাবে’