সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ এএম

কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল।

সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়।

আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (ইউএসজিএস) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস-এ প্রথমে ভূমিকম্প দুটির মাত্রা ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২ দেখানো হলেও পরে সংশোধন করে তা ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৯ করা হয়।