প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেইসবুকে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের প্রজ্ঞাপন পোস্ট করেন।যদিও তার পদত্যাগের কোনও কারণ জানা যায়নি।২০২৪ সালের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পান সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী।শরিফ ওসমান হাদির হত্যা পর স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি জানিয়ে আসছিল ইনকিলাব মঞ্চ।গত ২০এ ডিসেম্বর শাহবাগ থেকে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের বিষয়ে কোনো অগ্রগতি না জানাতে পারলে তাদের পদত্যাগ করতে হবে।পরে বুধবার রাতে পদত্যাগপত্র দিলে তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেইসবুকে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের প্রজ্ঞাপন পোস্ট করেন।
যদিও তার পদত্যাগের কোনও কারণ জানা যায়নি।
২০২৪ সালের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পান সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী।
শরিফ ওসমান হাদির হত্যা পর স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি জানিয়ে আসছিল ইনকিলাব মঞ্চ।
গত ২০এ ডিসেম্বর শাহবাগ থেকে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের বিষয়ে কোনো অগ্রগতি না জানাতে পারলে তাদের পদত্যাগ করতে হবে।
পরে বুধবার রাতে পদত্যাগপত্র দিলে তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।