প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:১০ পিএমআপডেট : ০৪ মে ২০২৬, ০৫:১০ পিএম
পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ বাহিনী আগের পোশাকেই ফিরছে, তবে প্যান্টের রং থাকবে খাকি।
সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর আবেদনের প্রেক্ষিতে নতুন পোশাক নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ঐতিহ্য বজায় রেখে গ্রহণযোগ্য একটি পোশাক নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ও প্রস্তুতি শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এছাড়াও কারাগার থেকে জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে তিনি জানান, “৫ই অগাস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী ও দাগী আসামি আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন। জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে তারা যদি পুনরায় অপরাধে জড়ায়, তাহলে অভিযোগ ও মামলার ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, কেউ শীর্ষ সন্ত্রাসী হোক বা যেই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড। মামলা হলে তদন্ত হবে এবং আইনের আওতায় আনা হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের একটি খারাপ অবস্থা থেকে প্রশাসনকে পুনর্গঠন করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
আগের পোশাকেই ফিরছে পুলিশ

বিষয়: