হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:৫৪ পিএমআপডেট : ০৪ মে ২০২৬, ০৬:৫৪ পিএম
হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় ১৭জন শিশুর মৃত্যু হয়েছে। এ বছর দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মৃত্যুর এই সংখ্যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন বলছে, ১৭জন শিশুর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে হামে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১১। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিলো ১২।
নিশ্চিত হামে মৃত দুই শিশুর মধ্যে একজন ঢাকা ও অপরজন চট্টগ্রাম বিভাগের। হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯।
২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ শিশুর হামের সংক্রমণ নিশ্চিত করা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৬৭। আর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০২ শিশুর।
এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৭৯৩ শিশুর উপসর্গ নিশ্চিত হওয়া গেছে।