মগবাজারে ফ্লাইওভারের কাছে বিস্ফোরণে একজন নিহত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

ঢাকার মগবাজারে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সিয়াম, বয়স ২১ বছর। তবে কী ধরনের বিস্ফোরণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, বুধবার সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের কাছে বিস্ফোরণে সিয়ামের মৃত্যু হয়। তিনি বলেন, “আমরা শুনেছি ককটেল বিস্ফোরণে আহত হয়ে মারা যান সিয়াম। তবে বিস্ফোরক বস্তুটি ককটেলই ছিল কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”

বিস্ফোরিত বস্তুটি ককটেলের মতো দেখতে মন্তব্য করে গোলাম মর্তুজা বলেন, এই বিষয়ে অনুসন্ধান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।