ওসমান হাদির মরদেহ ঢাকায়, শনিবার মানিক মিয়া এভিনিউয়ে জানাজা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে। সন্ধ্যা ছয়টার পর তার মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

তার মরদেহ রাখা সোহরাওয়ার্দী হাসাপাতালের হিমাগারে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে জানানো হয়েছে, ওসমান হাদির মরদেহ হাসপাতালে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। শনিবার জোহর নামাজের পর তার জানাজার নামাজ হবে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে।

১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ থেকে ফেরার পথে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে মাথায় গুলি করে মোটরাসাইকেল আরোহী দুর্বৃত্ত।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়ে।  পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।

তবে তাকে বাঁচানো যায়নি। ১৮ই ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যুর খবর নিশ্চিত হয়। ২০এ ডিসেম্বর শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।”