তিন মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন: নির্বাচন কমিশন
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:১৭ পিএমআপডেট : ১৪ মে ২০২৬, ০৭:১৭ পিএম
বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময়ের তুলনায় যা ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেশি।
ইউএনবির তথ্যমতে, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।
এর আগে, ২০২৫ সালের ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি।
সেই তালিকা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩৪ জন।
আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৫ই মে জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘অতীত অভিজ্ঞতা অনুযায়ী, দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে।’
সেই পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার নতুন ভোটার তালিকার তথ্য প্রকাশ করেছে ইসি।