২০২৭ সালের এসএসসি ৭ই জানুয়ারি, এইচএসসি ৬ই জুন

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:২০ পিএম

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ই জানুয়ারি। এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ই জুন।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

তিনি জানান, এসএসসি পরীক্ষা ৭ই জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ই ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ই জুন শুরু হয়ে শেষ হবে ১৩ই জুলাই।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বর মাসেই এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হলেও এ নিয়ে আপত্তি থাকায় শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।