প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:৪৫ পিএমআপডেট : ০৭ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ই মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ভিডিও বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, “ঈদুল আজহা উপলক্ষে দোকান মালিক সমিতি সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিল। এরপর সরকার ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়।”
দোকানপাট খোলা থাকলেও অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুত ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। তা মেনে চলতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি।
এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল সরকার।
মঙ্গলবার থেকে দোকান বন্ধ হবে রাত ১০টায়