হরমুজ প্রণালি খোলার ইঙ্গিত আইআরজিসির

আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

‘হুমকি’ বন্ধ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ‘আগ্রাসীদের হুমকি’ বন্ধ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে ইরানি নিয়মকানুন মেনে হরমুজ প্রণালি অতিক্রম করার ক্ষেত্রে সহযোগিতার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি ।

তারা জানিয়েছে, “আগ্রাসীদের হুমকি বন্ধ হলে নতুন প্রক্রিয়ার আওতায় প্রণালি দিয়ে নিরাপদ ও টেকসই চলাচলের সুযোগ নিশ্চিত করা হবে।”

বুধবার এই বিবৃতি আসার ঘণ্টাখানেক আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক মার্কিন অভিযান স্থগিত করা হয়েছে।