লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৭৪ জন বাংলাদেশি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

দেশে ফিরেছেন লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল। তাদের অনেকে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমরে পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে যাতায়াত খরচ,খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।