ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

চলতি বছরের ডিসেম্বর থেকেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কার্যকর করতে যাচ্ছে সরকার। বুধবার ঢাকার সেগুনবাগিচায় নতুনভাবে গঠিত নিম্নতম মজুরির অষ্টম বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিক উভয়পক্ষের প্রতিনিধিরাই এই সময়সীমার বিষয়ে একমত হন।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে নেওয়া কিছু আলোচনায় অগ্রগতির কথা জানান বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

গণমাধ্যমকে তিনি জানান, সভায় মালিক-শ্রমিক পক্ষের সম্মতিতে ১লা ডিসেম্বর কার্যকর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তারা ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে সেই নতুন মজুরি পরিশোধ করা হবে, উল্লেখ করেন তিনি।

তবে নতুন এই মজুরিটির বেতন কাঠামো ঠিক কেমন হবে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করার কথা জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরেই এর পাশাপাশি শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধ করা এবং অন্যায়ভাবে ছাঁটাই বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বেতন কাঠামো পর্যালোচনার জন্য ১লা নভেম্বর ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথমে সিনিয়র জেলা ও দায়রা শেখ আশফাকুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করলেও ৪ই নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়।

একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।