বাংলাদেশে কুরবানির ঈদকে কেন্দ্র করে ঘটে কয়েক লক্ষ কোটি টাকার এক বিরাট অর্থনৈতিক বিস্ফোরণ। এটি একটি পুরো ভ্যালু চেইনকে সক্রিয় করে, খামার পর্যায়ে পশু পালন, গো-খাদ্য, মসলার বাজার, পরিবহন, হাট ব্যবস্থাপনা, চামড়া শিল্প, চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ, নগর ভোগব্যয় এবং রপ্তানি শিল্প পর্যন্ত এর বিস্তার। পড়ুন সবচেয়ে বড় মৌসুমি অর্থনীতির ভেতরের গল্প।
মেরাজ মেভিজ
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৯:০০ এএমআপডেট : ২৮ মে ২০২৬, ০৯:০০ এএম
কুরবানির ঈদ বাংলাদেশের উৎসব অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন
নিউইয়র্ক সিটির ফিফথ অ্যাভিনিউ বা লস অ্যাঞ্জেলেসের রোডিও ড্রাইভ আল্ট্রা-লাক্সারি ব্র্যান্ডের শোরুমে সাজানো ঝকঝকে চামড়ার জুতা, বেল্ট বা ব্যাগ। একজন বিলিয়নেয়ার হয়তো সেখান থেকে কোনো এক নিখুঁত কারুকাজের লেদার প্রোডাক্ট বেছে নিচ্ছেন। দাম হাজার ডলার ছাড়িয়ে যাচ্ছে অনায়াসে। কিন্তু সেই বিলাসী পণ্যের পেছনের গল্পটা শুরু হয়েছে অনেক দূরে, হয়তো বাংলাদেশের কোনো এক গ্রামের ছোট্ট খামারে। যেখানে একজন খামারি বছরের পর বছর গরু লালন-পালন করেছেন, ঘাস, খড় আর নিজের ঘামের বিনিময়ে।
এই সংযোগটা সরাসরি দেখা যায় না। কিন্তু বিশ্ব অর্থনীতির বাস্তবতায় এটাই সত্য।
একটি ঈদকে ঘিরে তৈরি হওয়া বাংলাদেশের কুরবানির অর্থনীতি শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব চামড়া ও লেদার সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস হয়ে উঠছে।
এই বাস্তবতাই কুরবানির অর্থনীতিকে শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক ঘটনা হিসেবে সীমাবদ্ধ রাখে না, বরং একে পরিণত করে একটি বিস্তৃত সামষ্টিক অর্থনৈতিক ইভেন্টে যার প্রভাব পড়ে গ্রামীণ খামার থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন ইন্ডাস্ট্রি পর্যন্ত।
গ্রাম থেকে শহর, শহর থেকে বৈশ্বিক বাজার এই দীর্ঘ সরবরাহ শৃঙ্খলই গতিময় হয়ে ওঠে ঈদুল আজহার সময়ে।
হাটে হাটে গরুর হাঁকডাক, দড়ির টানাটানি, দরদাম, পরিবহন ট্রাকের সারি সব মিলিয়ে মনে হয় এটি শুধু একটি পশুর বাজার। কিন্তু অর্থনীতির চোখে এটি একটি অস্থায়ী অথচ বিশাল আকারের তারল্য সরবরাহ, যেখানে নগদ অর্থ প্রবাহ হঠাৎ করেই গ্রামমুখী হয়ে ওঠে বলে উল্লেখ করেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান।
“এই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, কুরবানির বাজার, পশু খাদ্য, শহুরে ভোগব্যবস্থা, ব্যাংকিং চ্যানেল, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পরিবহন খাত, চামড়া শিল্প, মসলার বাজার এবং রেমিট্যান্স সব একসাথে সক্রিয় হয়ে ওঠে,” আলাপকে বলেন তিনি।
ফলে একদিকে গ্রামে তৈরি হয় নগদ অর্থের হঠাৎ প্রবাহ, অন্যদিকে শহরে তৈরি হয় চাহিদার বিস্ফোরণ। এই বিপরীতমুখী অর্থপ্রবাহই বাংলাদেশের কুরবানির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেখানে শহরের টাকা গ্রামে যায়, আবার গ্রাম থেকে পণ্য ও সম্পদ শহরে ফিরে আসে।
এই পুরো চক্রের ভেতরেই লুকিয়ে আছে সেই সংযোগ, যেখানে নিউইয়র্কের কোনো বিলাসবহুল শোরুমের পণ্যের সরবরাহ শুরু হয় বাংলাদেশের কোনো খামারের ঘাস খাওয়া গরুর কুরবানির চামড়া থেকে।
অর্থনৈতিক বিস্ফোরণ
বাংলাদেশে কুরবানির অর্থনীতি কোনো স্থায়ী শিল্প খাত নয়, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর ও বিস্তৃত।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশে কুরবানিযোগ্য পশুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার, যেখানে চাহিদা ছিল প্রায় ১ কোটি ১ লাখের মতো। ফলে বাজারে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে সরকারি পর্যবেক্ষণে বলা হয়েছে।
এই পরিসংখ্যান শুধু সরবরাহ সক্ষমতার ইঙ্গিত নয়, বরং এটি একটি বৃহৎ উৎপাদন ব্যবস্থার প্রতিফলন। যেখানে গ্রামীণ খামার, গৃহস্থালি পশুপালন এবং বাণিজ্যিক ফার্ম একসাথে কাজ করছে। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে কুরবানির জন্য পশু আমদানির প্রয়োজন পড়ে না, বরং দেশীয় উৎপাদনই পুরো বাজার সামলায়।
সাম্প্রতিক এক গবেষণা বলছে, এতে তৈরি হয় প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৭০ হাজার কোটি টাকার একটি অর্থনৈতিক বিস্ফোরণ, যা কুরবানির ঈদকে কেবল ধর্মীয় উৎসবের সীমা ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ ম্যাক্রো-ইকোনমিক সাইকেলে রূপ দেয়।
বাজার বিশ্লেষণ ও গবেষণা ইঙ্গিত দিচ্ছে, এই অর্থনৈতিক প্রবাহ শুধু পশু কেনাবেচায় সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পুরো ভ্যালু চেইনকে সক্রিয় করে খামার পর্যায়ে পশু পালন, গো-খাদ্য, মসলার বাজার, পরিবহন, হাট ব্যবস্থাপনা, চামড়া শিল্প, চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ, নগর ভোগব্যয় এবং রপ্তানি শিল্প পর্যন্ত এর বিস্তার।
সব মিলে কুরবানির এই অর্থনীতি নিয়ে আসে কয়েকলক্ষ কোটি টাকার এক বিরাট অর্থনৈতিক বিস্ফোরণ।
পশু হাটের অস্থায়ী অর্থনীতি
কুরবানির ঈদে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার পশুর হাট বসে। এসব হাট শুধু বেচাকেনার জায়গা নয়, বরং একটি অস্থায়ী অর্থনৈতিক নগরী।
এখানে শ্রমিক খরচ, নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক ফি এবং হাসিল আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়।
পশুর হাট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্যও বড় রাজস্ব উৎস। সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হাট ইজারা দিয়ে কোটি কোটি টাকা আয় করে। বড় শহরগুলোর কিছু হাটে ইজারা মূল্যই কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায়।
তবে এই অর্থনীতির সঙ্গে নানা বিতর্কও জড়িত অতিরিক্ত ইজারা মূল্য, চাঁদাবাজি, দালালচক্র, অব্যবস্থাপনা, ট্রাফিক চাপ এবং বর্জ্য ব্যবস্থাপনার সংকট প্রায় প্রতি বছরই আলোচনায় আসে।
ইজারা দেওয়া হাটগুলো ছাড়াও কোথাও স্কুল মাঠ, কোথাও খেলার মাঠ, কোথাও ফাঁকা প্লট কিংবা নদীর চর কয়েক দিনের জন্য এসব জায়গা পরিণত হয় বিশাল পশুর হাটে।
অনেকের কাছে এটি শুধু কুরবানির পশু কেনাবেচার জায়গা। কিন্তু বাস্তবে এই হাট ঘিরে তৈরি হয় এক বিশাল অস্থায়ী অর্থনীতি, যেখানে কোটি কোটি টাকার লেনদেনের পাশাপাশি সক্রিয় হয়ে ওঠে পরিবহন, খাদ্য, শ্রম, নিরাপত্তা, মোবাইল ব্যাংকিং, চামড়া এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসাও।
চামড়ার বাজার ও রপ্তানি আয়
বাংলাদেশে ঈদ-উল-আজহায় যে পশু কুরবানি হয়, তার থেকেই দেশের মোট চামড়া সরবরাহের প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ সংগ্রহ করা হয় বলে বিভিন্ন শিল্প সংশ্লিষ্ট সূত্র ও বাজার পর্যবেক্ষণে দেখা যায়। এই একক মৌসুমি প্রবাহই দেশের চামড়া শিল্পকে বছরের মূল কাঁচামাল জোগান দেয়।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, চামড়া শিল্পের আন্তর্জাতিক ক্রেতারা সাধারণত ঈদ-উল-আজহা বা কুরবানির ঈদের আগেই বাংলাদেশে পশুর চামড়ার আগাম অর্ডার দেওয়া শুরু করেন।
কুরবানির ঈদে বাংলাদেশে এক সাথে প্রচুর পরিমাণ পশুর চামড়া বাজারে আসে। এই সময়ে কাঁচা চামড়ার সরবরাহ এবং মান কেমন হতে পারে, তা বিবেচনা করে বিদেশি আমদানিকারকরা আগেভাগেই বুকিং দিয়ে রাখেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে চামড়া শিল্পখাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) জেষ্ঠ্য সহ-সভাপতি মো. সাখাওয়াত উল্লাহ আলাপকে বলেন, “আশা করছি এবার এক লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে। সাভার চামড়া শিল্প নগরীতে অবস্থিত ট্যানারিগুলো সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।”
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির চামড়া থেকে বড় ধরনের রপ্তানির টার্গেট করছেন।
“চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় শিল্প। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব,” বলেছেন তিনি।
কুরবানির চামড়া বাংলাদেশের অন্যতম বড় অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত। প্রতি বছর কোটি কোটি টাকার চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়, যা রপ্তানি শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তবে এই খাত দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা, মূল্য অস্থিরতা এবং সংরক্ষণ সমস্যার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে লবণের দাম বৃদ্ধি এবং সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় আড়তদার ও ব্যবসায়ীরা ক্ষতির ঝুঁকিতে থাকেন।
ফলে সম্ভাবনাময় এই খাত পুরোপুরি তার অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগাতে পারছে না বলেই মনে করেন বিটিএ সভাপতি।
পরিবহন অর্থনীতি
ঈদ-উল-আজহা যত ঘনিয়ে আসে, দেশের সড়ক, মহাসড়ক, ফেরিঘাট, রেলস্টেশন আর লঞ্চ টার্মিনালগুলোতে তত বাড়তে থাকে চাপ। একদিকে কুরবানির পশুবাহী ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে ঘরমুখো মানুষের ঢল।
বাংলাদেশে কুরবানিকে ঘিরে যে বিশাল মৌসুমি অর্থনীতি তৈরি হয়, তার অন্যতম বড় চালিকাশক্তি হচ্ছে পরিবহন খাত।
পশু পরিবহন, মানুষের যাতায়াত, খাদ্য সরবরাহ, চামড়া পরিবহন—সব মিলিয়ে ঈদের সময় কয়েক দিনের জন্য পরিবহন খাতে তৈরি হয় অস্বাভাবিক চাহিদা ও নগদ প্রবাহ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ও বড় শহরে পশু পরিবহন হয় ট্রাক, নৌপথ এবং কখনো ট্রেনের মাধ্যমে। এই পরিবহন ব্যবস্থাই একটি বিশাল লজিস্টিকস ইন্ডাস্ট্রি তৈরি করে, যা বছরের অন্য সময় এতটা সক্রিয় থাকে না। হাট ইজারা এবং লেনদেন ফি এই অর্থনীতিকে আরও বিস্তৃত করে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এ সময় বাস, ট্রেন ও নৌপথে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। তবে তাদের কাছে মোট লেনদেনের কোনো হিসাব নেই।
যদিও ২০২৪ সালের একটি পরিসংখ্যান বলছে, ঈদে বিভিন্ন পরিবহন মিলিয়ে অতিরিক্ত ভাড়া বাবদই জনগণের পকেট থেকে বেরিয়ে গেছে ৮৩২ কোটি ৩০ লাখ টাকার বেশি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী আলাপ-কে বলেন, “বাংলাদেশে ঈদ ঘিরে যোগাযোগ সেক্টরে বিপুল টাকা লেনদেন হয়। এর বাইরে অতিরিক্ত ভাড়া বাবদও অনেক টাকা চলে যায়। তবে সব মিলিয়ে কত টাকার লেনদেন হয় তার কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই।”
লাভ, চাপ এবং বাস্তবতার দ্বন্দ্ব
যদিও কুরবানির ঈদে বাজার বড় হয়, বাস্তবতা সবসময় খামারিদের জন্য লাভজনক নয়।
গো-খাদ্যের দাম বৃদ্ধি, পশুর ওষুধ ও শ্রম ব্যয় বাড়ার কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে অনেক খামারি উচ্চ বাজারমূল্য থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারছেন না।
অর্থনীতিবিদদের মতে, এটি একটি কাঠামোগত সমস্যা। উৎপাদন খরচ ও বাজার দামের মধ্যে ভারসাম্য না থাকলে দীর্ঘমেয়াদে খামার অর্থনীতি চাপের মধ্যে পড়ে যেতে পারে। তবে একই সাথে এটি সত্য যে, কুরবানির ঈদ বহু গ্রামীণ পরিবারের জন্য বছরের প্রধান আয়ের উৎস হিসেবেও কাজ করে।
আর বাংলাদেশে কুরবানিকেন্দ্রিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতেই আছে এই খামার খাত।
বিশেষজ্ঞরা বলছেন, কুরবানির খামার অর্থনীতি শুধু ধর্মীয় উৎসবকে ঘিরে তৈরি হওয়া মৌসুমি বাজার নয়; এটি দেশের কৃষি, প্রাণিসম্পদ, খাদ্য ও গ্রামীণ অর্থনীতির বড় অংশ।
ছোট খাতের ‘ডিমান্ড শক’
ঈদের আগে মসলা ও খাদ্যপণ্যের বাজারে যে মূল্যচাপ তৈরি হয়, সেটি কুরবানির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। জিরা, লবঙ্গ, দারুচিনি, কাঁচামরিচ, আদা ও তেলের মতো পণ্যের দাম বাড়লে সরাসরি ভোক্তা ব্যয় বেড়ে যায়।
এই খাতটি আকারে ছোট মনে হলেও এর লেনদেনের পরিমাণ অত্যন্ত বড়, কারণ ঈদ উপলক্ষে দেশের প্রায় প্রতিটি পরিবারে অতিরিক্ত রান্না, অতিথি আপ্যায়ন এবং ভোগব্যয় বৃদ্ধি পায়। ফলে এই খাত সামগ্রিক অর্থনীতির ভেতরে একটি গুরুত্বপূর্ণ “ডিমান্ড শক” তৈরি করে।
ঈদ-উল-আজহার সময় কুরবানির পশু, হাট বা চামড়ার বাজার নিয়ে যত আলোচনা হয়, লবণকে ঘিরে তৈরি হওয়া মৌসুমি অর্থনীতি নিয়ে ততটা কথা হয় না। অথচ কুরবানির সময় কয়েক দিনের জন্য দেশজুড়ে হঠাৎ করেই বেড়ে যায় লবণের চাহিদা।
এই চাহিদার মূল কারণ দুটি প্রথমত কাঁচা চামড়া সংরক্ষণ, দ্বিতীয়ত কুরবানির মাংস সংরক্ষণ।
ফলে ঈদের আগে লবণের বাজারে তৈরি হয় আলাদা সরবরাহ চাপ, পাইকারি কেনাবেচা এবং দামের অস্থিরতা।
ঈদের শক্তি: রেমিট্যান্স
কুরবানির অর্থনীতির আরেকটি বড় চালিকাশক্তি হলো রেমিট্যান্স। ঈদের আগে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের ভোগব্যয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছর কুরবানির ঈদ হয়েছিল জুনের ৭ তারিখে। ওই সময়ে অর্থাৎ মে ও জুনে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলার ও ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার। যা পরের মাসে কমে আসে ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।
এবারও কুরবানি ঘিরে বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, মে মাসের প্রথম ২৩ দিনে ব্যাংকিং চ্যানেলে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি।
রেমিট্যান্সের এই অর্থ মূলত গ্রামীণ পরিবারগুলোর হাতে পৌঁছে যায় এবং তা সরাসরি কুরবানির পশু কেনা, নতুন কাপড়, খাদ্য ও পারিবারিক খরচে ব্যবহৃত হয়।
ফলে রেমিট্যান্স কুরবানির অর্থনীতিকে শুধু সমর্থনই করে না, বরং এর গতি অনেকটা বাড়িয়ে দেয়।
পোশাক ও ভোগ অর্থনীতিতে লেনদেন
ঈদুল আজহাকে কেন্দ্র করে নগর অর্থনীতিতে ভোগব্যয়ের এক বিশাল উল্লম্ফন ঘটে। নতুন জামা-কাপড়, প্রসাধনী, জুতা, ইলেকট্রনিকস এবং উপহার সামগ্রীর বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।
শপিং মল থেকে শুরু করে অনলাইন মার্কেট এবং ফুটপাত সব জায়গায় একই ধরনের অর্থনৈতিক গতিশীলতা দেখা যায়।
এই খাতটি মূলত শহুরে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত ভোক্তাদের উপর নির্ভরশীল, যারা ঈদকে কেন্দ্র করে তাদের বার্ষিক বড় খরচের একটি অংশ সম্পন্ন করেন।
ঈদ-উল-ফিতরের মতো না হলেও ঈদ-উল-আজহায়ও ভালো বিক্রি হয় বলে জানালেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
“রোজার ঈদে জামা-কাপড়ের বিক্রি অনেক বেশি হলেও কুরবানির ঈদে তা কিছুটা কমে আসে। তবে ঈদ বা উৎসব মানেই বিক্রি বাড়ে,” আলাপকে বলেছেন তিনি।
অদৃশ্য অর্থনীতি: কসাই থেকে হকার
কুরবানির অর্থনীতি শুধু বড় খাতগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে যুক্ত রয়েছে অসংখ্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খাত।
যেমন কসাই, দা-বটি বিক্রেতা, হোটেল কর্মী, দড়ি ও কুরবানির অন্যান্য সরঞ্জাম বিক্রেতা, মোবাইল পেমেন্ট সেবার ছোট্ট দোকানদার এবং স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী—সবাই এই অর্থনৈতিক চক্রের অংশ।
এই খাতগুলো অনেক সময় আনুষ্ঠানিক পরিসংখ্যানে পুরোপুরি প্রতিফলিত না হলেও বাস্তবে অর্থনীতির একটি বড় অংশ তৈরি করে।
কুরবানির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিপরীত অর্থপ্রবাহ। সাধারণ সময়ে অর্থ শহরকেন্দ্রিক হলেও ঈদের সময় সেই প্রবাহ উল্টো দিকে চলে যায়।
শহরের টাকা গ্রামে পৌঁছে যায় পশু কেনার মাধ্যমে, আর গ্রাম থেকে সেই পশু ফিরে আসে শহরের হাটে।
এই প্রক্রিয়ায় গ্রামীণ অর্থনীতি কয়েক সপ্তাহের জন্য হঠাৎ করে নগদ অর্থে সমৃদ্ধ হয়ে ওঠে। খামারি, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং মধ্যস্বত্বভোগীরা এই অর্থনৈতিক সাইকেলের সরাসরি অংশীদার। গ্রামীণ বাজারে এই সময় যে তরল অর্থের প্রবাহ তৈরি হয়, তা অনেক সময় স্বাভাবিক মাসের তুলনায় কয়েকগুণ বেশি হয়ে যায়, যা স্থানীয় ব্যবসা, পরিবহন এবং খুচরা বাণিজ্যকে সরাসরি প্রভাবিত করে।
রমরমা অনলাইন ব্যবসা
গত বেশ কয়েক বছরের মতো এবারও জমজমাট অনলাইন গরুর হাট। যেখানে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ক্রেতারা সহজেই গরু ও খাসি কিনতে পারছেন।
এমনকি গরুর ক্ষেত্রে একক অথবা ভাগ কুরবানির যেকোনো একটি অপশনও রয়েছে অনেক প্রতিষ্ঠানের।
এরপর কুরবানি শেষে সেই মাংস পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার ঠিকানায়।
বেঙ্গল মিটের হেড অব রিটেইল শেখ ইমরান আজিজ বলেন, “আমাদের অনেক গ্রাহকই ধারাবাহিকভাবে প্রতিবছর আমাদের সেবা গ্রহণ করেন।”
অনলাইনে কুরবানি ছাড়াও ঈদে অনলাইন শপিংও বাড়ছে। করোনাভাইরাস মহামারির সময় থেকে জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন শপিং এখন ঈদ অর্থনীতির অন্যতম অনুষঙ্গ।
ঈদের আগে শপিং মল ও বাজারে ভিড় এড়াতে অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করেন বলে মনে করেন ব্যবসায়ীরা।
এদিকে বিভিন্ন ই-কমার্স সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উপলক্ষে নানা ধরনের ছাড় দিতেও দেখা যায়।
তবে সব অফার যে লাভজনক, তা নয়। ঠকে যাওয়ার শঙ্কাও আছে। তাই অনলাইনে কেনাকাটা করার আগে কিছু বিষয় সতর্কতা বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এখন কুরবানির পশু উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। তবে খরচ বৃদ্ধির কারণে খামারিদের মুনাফা কমে যাচ্ছে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের মতে, “উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে এই খাত চাপের মধ্যে পড়তে পারে।”
তিনি আরও বলেন, “এই খাত কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এই অস্থায়ী অর্থনীতি প্রতি বছর বাংলাদেশকে মনে করিয়ে দেয় যে, দেশের অর্থনৈতিক কাঠামো শুধু শিল্প বা রপ্তানিনির্ভর নয়, বরং উৎসব, সংস্কৃতি এবং ধর্মীয় অনুশীলনও অর্থনীতির একটি বড় চালিকাশক্তি।
সঠিক নীতি, খরচ নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে এই কুরবানিকেন্দ্রিক অর্থনীতি ভবিষ্যতে আরও বড় এবং টেকসই অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
ঈদুল আজহা: বাংলাদেশের উৎসব অর্থনীতির মানচিত্র

সব মিলে কুরবানির এই অর্থনীতি নিয়ে আসে কয়েক লক্ষ কোটি টাকার এক বিরাট অর্থনৈতিক বিস্ফোরণ।

যা বড় ধরনের গতি পায় কুরবানির ঈদকে কেন্দ্র করে।
গ্রামীণ অর্থনীতির চাকা
কুরবানির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিপরীত অর্থপ্রবাহ। সাধারণ সময়ে অর্থ শহরকেন্দ্রিক হলেও ঈদের সময় সেই প্রবাহ উল্টো দিকে চলে যায়।
শহরের টাকা গ্রামে পৌঁছে যায় পশু কেনার মাধ্যমে, আর গ্রাম থেকে সেই পশু ফিরে আসে শহরের হাটে।
এই প্রক্রিয়ায় গ্রামীণ অর্থনীতি কয়েক সপ্তাহের জন্য হঠাৎ করে নগদ অর্থে সমৃদ্ধ হয়ে ওঠে। খামারি, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং মধ্যস্বত্বভোগীরা এই অর্থনৈতিক সাইকেলের সরাসরি অংশীদার। গ্রামীণ বাজারে এই সময় যে তরল অর্থের প্রবাহ তৈরি হয়, তা অনেক সময় স্বাভাবিক মাসের তুলনায় কয়েকগুণ বেশি হয়ে যায়, যা স্থানীয় ব্যবসা, পরিবহন এবং খুচরা বাণিজ্যকে সরাসরি প্রভাবিত করে।
রমরমা অনলাইন ব্যবসা
গত বেশ কয়েক বছরের মতো এবারও জমজমাট অনলাইন গরুর হাট। যেখানে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ক্রেতারা সহজেই গরু ও খাসি কিনতে পারছেন।
এমনকি গরুর ক্ষেত্রে একক অথবা ভাগ কুরবানির যেকোনো একটি অপশনও রয়েছে অনেক প্রতিষ্ঠানের।
এরপর কুরবানি শেষে সেই মাংস পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার ঠিকানায়।
বেঙ্গল মিটের হেড অব রিটেইল শেখ ইমরান আজিজ বলেন, “আমাদের অনেক গ্রাহকই ধারাবাহিকভাবে প্রতিবছর আমাদের সেবা গ্রহণ করেন।”
অনলাইনে কুরবানি ছাড়াও ঈদে অনলাইন শপিংও বাড়ছে। করোনাভাইরাস মহামারির সময় থেকে জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন শপিং এখন ঈদ অর্থনীতির অন্যতম অনুষঙ্গ।
ঈদের আগে শপিং মল ও বাজারে ভিড় এড়াতে অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করেন বলে মনে করেন ব্যবসায়ীরা।
এদিকে বিভিন্ন ই-কমার্স সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উপলক্ষে নানা ধরনের ছাড় দিতেও দেখা যায়।
তবে সব অফার যে লাভজনক, তা নয়। ঠকে যাওয়ার শঙ্কাও আছে। তাই অনলাইনে কেনাকাটা করার আগে কিছু বিষয় সতর্কতা বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের।
কুরবানি অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বিষয়: