প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএমআপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম
মঙ্গলবার শপথ নেবেন নতুন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীরা। সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা।
তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এরপর বিকালে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। একই স্থানে বিকাল সাড়ে চারটায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
এ সময় প্রথমে প্রধানমন্ত্রী শপথ নেবেন। এরপর শপথ নেবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীরা।
রেওয়াজ অনুযায়ী মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ নিলেও এবার প্রথা ভেঙে শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শপথ অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথি যোগ দেবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে আছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার কথাও জানা গেছে।
কাল নতুন সরকারের শপথ