আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি: নাহিদ ইসলাম

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:০৮ পিএম

নিজের ভোট দিয়েই জয়ের আশা ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

ভোটের দিন সকালে বেরাইদের একে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি বলেন, “আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি।”

নির্বাচনে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।

নাহিদ ইসলাম বলেন, “জনগণের রায় ব্যালটেই প্রতিফলিত হবে।”

চব্বিশের আত্মত্যাগ ও আন্দোলনের সফলতা নির্ভর করছে একটি সম্পূর্ণ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ওপর এমন মন্তব্য করে তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেদিকেই নজর রাখার কথা জানান এনসিপি আহ্বায়ক।