প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএমআপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে ঢাকার মিরপুর-১০ নাম্বার গোল চত্বর এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা এই বিক্ষোভ শুরু করেন।
মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার আলাপ-কে বলেন, তারা গত কয়েকদিন মিরপুরে সড়ক অবরোধ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজও সকাল থেকে এসব শ্রমিক পুনরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের সাথে বোঝানোর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।
শ্রমিকরা বলছেন, এটা তাদের ন্যয্য দাবি। আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শ্রমিকদের এই বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ আছে। অফিসগামী ও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করার হয়েছে।
আবারো মিরপুরে গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ, গাজীপুরে বিজিবি মোতায়েন

বিষয়: